ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

হিজাব নিয়ে কটূক্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিচার দাবিতে চবিতে মানববন্ধন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:১৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:১৯:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
হিজাব নিয়ে কটূক্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিচার দাবিতে চবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুনের হিজাববিষয়ক মন্তব্যের প্রতিবাদ ও তার বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা মানববন্ধন আয়োজন করেছেন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নারী শিক্ষার্থী’ ব্যানারে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
 

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষক হিসেবে সমাজে যিনি আদর্শের প্রতীক হওয়ার কথা, তার কাছ থেকে এ ধরনের কটূক্তি হতাশাজনক। চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা বলেন, আবদুল্লাহ আল মামুন হিজাব পরিহিত শিক্ষার্থীদের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং শ্রেণিকক্ষে হিজাব নিয়ে উপহাস করেছেন। তার বক্তব্য ধর্মীয় অনুশাসন ও দেশের আইনবিরোধী বলে তিনি উল্লেখ করেন।
 

সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত বলেন, শিক্ষকের দায়িত্ব হচ্ছে সম্মান ও সহনশীলতার মূল্য শেখানো। নারীর পোশাক নিয়ে উপহাস করা কেবল ব্যক্তিগত অপমান নয়, বরং তা নারীসমাজের প্রতি বৈরী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। তিনি বলেন, “এই প্রতিবাদ শুধু একজন শিক্ষকের শাস্তির দাবি নয়, বরং এমন মানসিকতার বিরুদ্ধে যা বৈষম্য ও বিদ্বেষ শেখায়।”
 

সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, “একজন শিক্ষক নারী স্বাধীনতার কথা বলেন, অথচ হিজাব বা বোরকা পড়ার অধিকারকে স্বীকার করতে চান না—এটি দ্বিচারিতা।” তার মতে, শিক্ষা প্রতিষ্ঠানে এমন মনোভাব সমতা ও শ্রদ্ধার পরিবেশ নষ্ট করে।
 

মানববন্ধনে বেগম খালেদা জিয়া হল সংসদের জিএস নাজিফা তাসফিয়াহ, বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক নিশাত সালসাবিল শিকদার এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাওফিকা রহমানসহ বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।