ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

অনিয়মিত জীবনযাপন ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে: বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসে বিশেষজ্ঞদের সতর্কবার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১২:২৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০১:২৯:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
অনিয়মিত জীবনযাপন ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে: বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসে বিশেষজ্ঞদের সতর্কবার্তা ছবি: সংগৃহীত

রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেস-২০২৫’। উদ্বোধনী দিনে দেশি ও বিদেশি ক্যানসার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, খাদ্যাভ্যাসে অনিয়ম ও অস্বাস্থ্যকর জীবনযাপন অব্যাহত থাকলে ভবিষ্যতে ক্যানসার নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়বে।
 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনকোলজি ক্লাব আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে প্রতি বছর প্রায় আড়াই লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। খাদ্যে ভেজাল, বায়ুদূষণ ও জীবনযাত্রায় অস্বাস্থ্যকর পরিবর্তনকে তারা এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।
 

সম্মেলনে ১৬টি দেশের ৩১ জন খ্যাতনামা বিশেষজ্ঞসহ প্রায় ১২০০ জন ক্যানসার চিকিৎসক, গবেষক ও পেশাজীবী অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যানসার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই বলেন, “বাংলাদেশসহ উন্নয়নশীল দেশে ক্যানসার রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। অনেক রোগী এখনো চিকিৎসার আওতার বাইরে।”
 

তিনি আরও বলেন, “দেশে আধুনিক ক্যানসার চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরি এখন সময়ের দাবি। ক্যানসার মোকাবিলায় সরকার, চিকিৎসক ও গবেষকদের একসঙ্গে কাজ করতে হবে।” তিনি সরকারের প্রতিটি জেলায় ক্যানসার ইউনিট স্থাপনের উদ্যোগকে ‘সময়ের প্রয়োজনীয় সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।

এবারের আয়োজনে একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, সিংহেলথ সিঙ্গাপুর ও গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট। পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য খ্যাতনামা ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালের বিশেষজ্ঞরাও অংশ নিচ্ছেন।

অনকোলজি ক্লাবের সভাপতি ডা. এম এ হাই ও সাধারণ সম্পাদক ডা. এ এম এম শরীফুল আলমের নেতৃত্বে বাংলাদেশের প্রখ্যাত অনকোলজিস্ট, বিজ্ঞানী ও গবেষকরা বিভিন্ন একাডেমিক সেশনে অংশ নিচ্ছেন, যেখানে ক্যানসার প্রতিরোধ, আধুনিক চিকিৎসা ও গবেষণার নতুন দিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।