ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

স্ট্রোক হঠাৎ নয়, ১ মাস আগেই জানায় শরীর — চিনে নিন সতর্ক সংকেত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৯:৫২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৯:৫২:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
স্ট্রোক হঠাৎ নয়, ১ মাস আগেই জানায় শরীর — চিনে নিন সতর্ক সংকেত ছবি সংগৃহীত

স্ট্রোক সাধারণত হঠাৎ ঘটে না— বরং তার আগেই শরীর নানা উপসর্গের মাধ্যমে সতর্ক করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এসব সংকেত যদি সময়মতো চিনে ফেলা যায়, তাহলে বড় ধরনের স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

স্ট্রোকের এক মাস আগেও কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে, যেমন— হঠাৎ মাথা ঘোরা, হাঁটতে গিয়ে ভারসাম্য হারানো, চোখে ঝাপসা দেখা বা কানে ভোঁ ভোঁ শব্দ শোনা, বারবার মাথা ব্যথা (বিশেষ করে এক পাশে) বা অস্বাভাবিক তীব্র মাথা ব্যথা যা আগে হয়নি। এ সময় মাথাব্যথার সঙ্গে বমি ভাব বা দৃষ্টিশক্তির সমস্যা থাকাও সাধারণ ঘটনা।

এছাড়া হাত বা পা অসাড় লাগা, দুর্বলতা বা শরীরের একপাশে অবশ হয়ে যাওয়া ইঙ্গিত দেয় মস্তিষ্কে রক্তপ্রবাহে সমস্যা হচ্ছে। এমন হঠাৎ অবস্থা কয়েক মিনিটের মধ্যে সেরে গেলে সেটিকে মিনি স্ট্রোক (Transient Ischemic Attack) বলা হয়— যা বড় স্ট্রোকের পূর্বাভাস হতে পারে।

এই ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

প্রতিরোধে করণীয়:

  1. রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা

  2. ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল পরিহার করা

  3. প্রতিদিন নিয়মিত হালকা ব্যায়াম করা

  4. লবণ ও তৈলাক্ত খাবার কমানো

  5. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা

    সচেতনতা ও সময়মতো পদক্ষেপই পারে প্রাণঘাতী স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচাতে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।