ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঝিলমিল প্রকল্পে নিয়মবহির্ভূত প্লট বাতিল: সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ চালক তালিকায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৩:০৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৩:০৮:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
ঝিলমিল প্রকল্পে নিয়মবহির্ভূত প্লট বাতিল: সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ চালক তালিকায়
রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ১৫ জন গাড়িচালকের জন্য বরাদ্দ দেওয়া প্লট বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে রাজউক চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এই বরাদ্দ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
 
১৪ আগস্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব বরাদ্দে বিধিমালা লঙ্ঘন ও কোটার সীমা অতিক্রমের প্রমাণ পাওয়া গেছে। তদন্তে জানা যায়, সংশ্লিষ্ট গাড়িচালকরা কোনো আনুষ্ঠানিক আবেদন না করেও প্রাক্তন প্রধানমন্ত্রীর কার্যালয়ের লিখিত নির্দেশনার ভিত্তিতে প্লট পেয়েছিলেন।
 
জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের পর গঠিত দুটি পৃথক তদন্ত কমিটি এ বিষয়ে অনুসন্ধান চালায়। প্রতিবেদনে বলা হয়, ৩ থেকে ৫ কাঠা আয়তনের এসব প্লট বরাদ্দ নিয়মবহির্ভূত ছিল এবং আবেদনকারীরা প্রক্রিয়া অনুসরণ করেননি। তদন্ত শেষে কমিটিগুলো বরাদ্দ বাতিলের সুপারিশ করে, যা মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।