ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১০:৪৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১০:৪৯:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি সংগৃহীত

জাতিসংঘের সদর দফতরে আয়োজিত এক সম্মেলনে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ এবং দ্রুত রাখাইনে প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ প্রয়োগ করা জরুরি।

ড. ইউনূস জানান, রোহিঙ্গা সংকটের সরাসরি ভুক্তভোগী বাংলাদেশ। প্রায় এক দশক ধরে আশ্রয় দেওয়া এই জনগোষ্ঠী দেশের ওপর আর্থিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে। তিনি সতর্ক করে বলেন, সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ফলে মাদক পাচারসহ নানা ধরনের অপরাধ বেড়ে গেছে, যা বাংলাদেশকে গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে।

তিনি স্পষ্ট করেন, দারিদ্র্য ও বেকারত্বের বাস্তবতায় বাংলাদেশে রোহিঙ্গাদের কর্মসংস্থানের সুযোগ নেই। তাই সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। তিনি সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বলেন, এ বিষয়ে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

অধিবেশনে ড. ইউনূস রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে—রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করে সহিংসতা বন্ধ করা, সদ্য আগত ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা, আন্তর্জাতিক সহায়তা ও বেসামরিক উপস্থিতি বাড়ানো, রোহিঙ্গাদের রাখাইন সমাজে টেকসই একীভূতকরণে আস্থা গড়ে তোলা, জয়েন্ট রেসপন্স প্লানের পূর্ণ অর্থায়নে দাতাদের সম্পৃক্ত করা এবং দায়বদ্ধতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক অর্থনীতি ও আন্তঃসীমান্ত অপরাধ দমন করা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।