ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

আদালতই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে: গৃহায়ণ উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১১:০২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১১:০২:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
আদালতই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে: গৃহায়ণ উপদেষ্টা ছবি সংগৃহীত

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রশ্নে সিদ্ধান্ত নেবে আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, দুর্গাপূজা ঘিরে নাশকতার নানা তথ্য সরকারের কাছে এসেছে। হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের বাইরে থেকেও বাধা আসার আশঙ্কার তথ্য পাওয়া গিয়েছিল, যা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরে উপদেষ্টা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুদক চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন, জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার সামসুল আলম সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।