ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গুজবে ব্যর্থ, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত হবে: আনসার-ভিডিপি মহাপরিচালক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১০:৫৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১০:৫৮:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
গুজবে ব্যর্থ, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত হবে: আনসার-ভিডিপি মহাপরিচালক ছবি সংগৃহীত

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, অপপ্রচারকারীরা নানা গুজব ছড়ালেও দেশে সম্প্রীতি নষ্ট করতে পারেনি। তিনি আশা প্রকাশ করেন, এই সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশের মধ্যেই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চিনতলা চন্ডিমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক জানান, এবার পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে দেশের প্রায় ৩০ হাজার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফল হয়েছে। একই ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা জাতীয় নির্বাচনেও গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে আনসার-ভিডিপির উপ-মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল ও মো. আশরাফুল আলম, ৫১ এম এল আর এস রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উজ জামান, রূপগঞ্জের সহকারী কমিশনার তরিকুল আলম, সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।