ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাড্ডায় মন্দির প্রহরায় দায়িত্বে অবহেলা: ৩০ রাউন্ড গুলি চুরি, ৭ পুলিশ বরখাস্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৭:২০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৭:৩৮:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
বাড্ডায় মন্দির প্রহরায় দায়িত্বে অবহেলা: ৩০ রাউন্ড গুলি চুরি, ৭ পুলিশ বরখাস্ত বাড্ডা থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার নিমতলিতে শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে প্রহরারত পুলিশের মালামালসহ ৩০ রাউন্ড শর্টগানের গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নবনিযুক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি ওসিকে প্রত্যাহারের প্রসঙ্গটি সরাসরি নিশ্চিত করতে পারেননি।
 

পুলিশ সূত্র জানায়, বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোবাশ্বির, একজন এএসআই এবং পাঁচজন কনস্টেবল।
 

ঘটনাস্থল সূত্রে জানা যায়, ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের থাকার জন্য আশ্রম চত্বরে নির্মাণাধীন ভবনের একটি কক্ষে ব্যবস্থা করা হয়েছিল। সোমবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে চারজন পুলিশ ও তিনজন আনসার সদস্য ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল ফোন চুরি হয়ে যায়। এর মধ্যে একটি ব্যাগে ছিল ৩০ রাউন্ড শর্টগানের গুলি।
 

পরে সকাল পৌনে ১০টার দিকে মন্দির সংলগ্ন একটি খালি জমি থেকে চুরি হওয়া ব্যাগগুলো উদ্ধার করে পুলিশ। ব্যাগে থাকা সব গুলিই অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।