ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

কাজা নামাজ রেখে ওয়াক্তের নামাজ আদায়: ইসলামি শরিয়তের নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
কাজা নামাজ রেখে ওয়াক্তের নামাজ আদায়: ইসলামি শরিয়তের নির্দেশনা ছবি সংগৃহীত

ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম; কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেয়া হবে নামাজের। সঠিকভাবে নামাজ আদায়ের জন্য শরিয়তে নির্ধারিত নীতিমালা রয়েছে, যা না মানলে নামাজ কবুল হয় না।

সম্প্রতি একটি জিজ্ঞাসায় জানা যায়, একজন ব্যক্তি জোহরের নামাজ ওয়াক্তের মধ্যে আদায় করতে পারেননি। আসরের সময় মসজিদে জামাতে অংশ নিতে গিয়ে জোহরের কাজা নামাজের কথা স্মরণ থাকা সত্ত্বেও তিনি আসরের জামাতে শরিক হন। এর আগে তার কোনো নামাজ কাজা হয়নি।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায় এবং তার অতীতের কোনো নামাজ কাজা না থাকে, তবে পরবর্তী ওয়াক্তের নামাজ আদায়ের আগে সেই কাজা নামাজ পড়া জরুরি। তাই প্রশ্নের ঘটনাটিতে ওই ব্যক্তির উচিত হবে প্রথমে জোহরের কাজা আদায় করা এবং এরপর আসরের নামাজ পুনরায় পড়া।

হাদিসে এ বিষয়ে দিকনির্দেশনা রয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—যে ব্যক্তি কোনো ওয়াক্তের নামাজ ভুলে যায় এবং পরবর্তী ওয়াক্তে ইমামের পেছনে নামাজ পড়ার সময় তার কথা স্মরণ হয়, সে যেন প্রথমে ইমামের সঙ্গে নামাজ পড়ুক, তারপর ভুলে যাওয়া নামাজ আদায় করুক এবং ইমামের সঙ্গে পড়া নামাজও পুনরায় পড়ুক। (শরহু মাআনিল আসার: ২৬৮৪; মুসান্নাফে আবদুর রাযযাক: ২২৫৪)


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।