ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পেছালো, নতুন সূচি ১২ অক্টোবর থেকে শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০২:০৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০২:০৩:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পেছালো, নতুন সূচি ১২ অক্টোবর থেকে শুরু প্রতীকী ছবি

দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি এক মাসেরও বেশি সময় পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় কর্মসূচি নতুন তারিখে পিছিয়ে দেওয়া হয়েছে। এখন তা শুরু হবে ১২ অক্টোবর থেকে।
 

শনিবার (১৬ আগস্ট) এ তথ্য জানান সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপক ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান। তিনি বলেন, স্বাস্থ্য সহকারীরা মাঠে না থাকলে ক্যাম্পেইন পরিচালনা করা সম্ভব নয়। তাদের অনুপস্থিতির কারণে সময়মতো প্রস্তুতি নেওয়া যায়নি, তাই টিকা কার্যক্রম পেছানোর সিদ্ধান্ত হয়েছে।
 

তিনি আরও জানান, ১৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৭ আগস্ট আনুষ্ঠানিক চিঠি জারি করা হবে। নতুন সূচি অনুযায়ী মোট ১৮ কর্মদিবস কার্যক্রম চলবে। এর মধ্যে প্রথম ১০ কর্মদিবস বিদ্যালয়ে ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে এবং পরবর্তী ৮ কর্মদিবস স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হবে স্কুলে অনুপস্থিত বা বিদ্যালয়ে না যাওয়া শিশুদের।
 

ইপিআই’র তথ্য অনুযায়ী, নিবন্ধন প্রক্রিয়া আগের মতোই থাকবে। জন্ম নিবন্ধন সনদ ছাড়াও বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়েও অনলাইনে নিবন্ধন করা যাবে। সরকারি হিসেবে, ৯ মাস বয়স থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সি প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে, যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।