ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মক্কায় শোনা যায় ‘ইয়াল্লা হাজ্জি’—কী অর্থ এই বাক্যের?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৭:৫০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৭:৫০:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
মক্কায় শোনা যায় ‘ইয়াল্লা হাজ্জি’—কী অর্থ এই বাক্যের? ছবি সংগৃহীত

প্রতি বছর কোটি কোটি মুসলিমের হৃদয়ের টান মক্কা ও মদিনায়। বিশেষত হজ বা উমরাহ পালনের সময় মসজিদুল হারামে গেলে একাধিকবার শোনা যায় নিরাপত্তাকর্মীদের উচ্চারণ—“ইয়াল্লা হাজ্জি, ইয়াল্লা হাজ্জি।” ভিড় সামলাতে এবং হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে চলাচল নিশ্চিত করতে তারা এই বাক্যটি ব্যবহার করেন।

আসলে ‘ইয়াল্লা হাজ্জি’ দুটি আরবি শব্দের সমন্বয়। ‘ইয়াল্লা’ মানে “চলুন” বা “এগিয়ে যান”। আর ‘হাজ্জি’ মানে হজ বা উমরাহযাত্রী। একসঙ্গে অর্থ দাঁড়ায়, “চলুন হাজি সাহেব” বা “হাজি সাহেব, এগিয়ে চলুন।” ভিড় জমে গেলে বা পথ ফাঁকা করার প্রয়োজন হলে নিরাপত্তাকর্মীরা বলেন “ইয়াল্লা হাজ্জি তরিক।” এর মানে, “চলুন হাজি, রাস্তা দিন” বা “পথ খালি করুন।”

বিশ্বের অন্যতম বৃহৎ সমাবেশ হজ। এখানে সুষ্ঠু ব্যবস্থাপনা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই নির্দেশনা বোঝাতে এসব আরবি শব্দ ব্যবহার করেন নিরাপত্তাকর্মীরা। হজ বা উমরাহতে যাওয়ার আগে এসব বাক্যের অর্থ জানা থাকলে হাজিদের পক্ষে নির্দেশ মানা সহজ হয় এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করা সম্ভব হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।