ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: দুইজন গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১০:৫৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১০:৫৪:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: দুইজন গ্রেপ্তার ছবি: সংগৃহীত
আশুলিয়ার একটি পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার সন্ধ্যায় ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরে রাতে থানায় হস্তান্তর করা হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।
 
গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের বদরগঞ্জ থানার উত্তর বাউচার গ্রামের আকতারুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮) এবং নীলফামারীর ডিমলা থানার দোহারপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
 
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নিশ্চিন্তপুরে অনন্ত গ্রুপের একটি পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি এক সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পরের দিন যৌথ বাহিনীর অভিযানে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
 
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তার দুইজনকে থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।