ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অধিদফতরে যেতে নতুন নিয়ম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৩:২০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৩:২০:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অধিদফতরে যেতে নতুন নিয়ম
মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর প্রধান ও শিক্ষক-কর্মচারীদের জন্য অধিদফতরে উপস্থিতির নতুন নীতি জারি করেছে কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে অধিদফতরে যেতে হলে অবশ্যই অনুমতিপত্র বা ছুটির আবেদনপত্র সঙ্গে রাখতে হবে, অন্যথায় প্রযোজ্য নিয়মে ব্যবস্থা নেওয়া হবে।
 
১৪ আগস্ট অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত অধিদফতরে আসার প্রবণতায় প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, জন্মতারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণ মনোনয়ন, ইনডেক্স প্রদান বা কর্তনসহ সব ধরনের আবেদন শুধুমাত্র প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বা ডাকযোগে পাঠাতে হবে। তৃতীয় পক্ষের মাধ্যমে এসব আবেদন গ্রহণযোগ্য হবে না।
 
অধিদফতরে আগমনের সময় শাখা কর্মকর্তারা ছুটি বা অনুমতিপত্র যাচাই করবেন। নির্দেশনা লঙ্ঘন করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।