ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া সতর্কবার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১২:১৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১২:১৩:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া সতর্কবার্তা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনোভাবেই চাঁদাবাজিকে বরদাশত করা হবে না। শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।
 
তিনি জানান, বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজির প্রবণতা তুলনামূলক বেশি। এ বিষয়ে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, “যে-ই হোক, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।”
 
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, চাঁদাবাজদের বিষয়ে কোনো চাপ নেই। তিনি সাংবাদিক ও সাধারণ মানুষকে চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, “চাঁদাবাজ দেখলেই জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
 
এ সময় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোটমুখী হলে নির্বাচন ঠেকানো কারও পক্ষে সম্ভব হবে না।
 
বাজার পরিস্থিতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম বেড়েছে। যদিও পর্যাপ্ত আলু মজুত রয়েছে, তবে পাইকারি থেকে খুচরা পর্যায়ে দাম বাড়ছে। এতে কৃষকরা প্রাপ্য দাম পাচ্ছে না, বরং মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভ করছে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।