ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চাঁদাবাজির মামলায় সাবেক ছাত্রনেতা রাব্বিসহ চারজনের দুই দিনের রিমান্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৭:৩১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৭:৩১:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
চাঁদাবাজির মামলায় সাবেক ছাত্রনেতা রাব্বিসহ চারজনের দুই দিনের রিমান্ড সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ চারজনকে চাঁদাবাজির মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
 

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন—আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক এবং হাবিবুর রহমান ফরহাদ। একই মামলার আরেক আসামি শাহিন হোসেনকে প্রয়োজনে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
 

প্রসিকিউশন পুলিশের সহকারী কমিশনার হাসান রাশেদ পরাগ জানান, আসামিদের গত রোববার রাতে সেনাবাহিনী আটক করে। তারা মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিক থেকে চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ ওঠে।
 

ক্লিনিকের মালিক আফরুজা শিল্পী সোমবার সকালে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সন্তান প্রসবের ঘটনায় এক নবজাতকের মৃত্যু ঘিরে আসামিরা হাসপাতালের কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মামলা ও ভাঙচুরের হুমকি দেন তারা। পরে একাধিক ধাপে প্রায় দুই লাখ টাকার দাবি করা হয়।
 

রোববার রাতে নির্ধারিত স্থানে এক লাখ টাকা নেওয়ার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানায়, এবং তখনই আসামিদের আটক করা হয়।
 

শুনানিতে আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে চারজনকে দুই দিনের রিমান্ডে পাঠান এবং শাহিনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
 

উল্লেখ্য, চলতি বছরের মে মাসেও হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে রাব্বিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েক নেতা পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে মুচলেকা দিয়ে তারা ছাড়া পান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।