ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

প্রবাসীদের অংশগ্রহণেই দেশের পুনর্গঠন সম্ভব: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ১০:৫৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ১০:৫৯:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
প্রবাসীদের অংশগ্রহণেই দেশের পুনর্গঠন সম্ভব: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও পুনর্গঠনের ধারাবাহিকতায় প্রবাসীদের ভূমিকা অপরিহার্য। তিনি মনে করেন, জুলাই বিপ্লবের পর শুরু হওয়া পরিবর্তনকে টেকসই করতে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত "এনআরবি কানেক্ট ডে"-তে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রবাসীদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন এবং জাতীয় পুনর্গঠন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, বর্তমানে দেশ পুনর্গঠনের কাজ চলছে এবং এক বছর আগে কী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়েছিল, সেটিও একটি বড় অভিজ্ঞতা। তিনি আরও উল্লেখ করেন, গত এক বছরে রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা প্রবাসীদের অবদানের বড় সাফল্য। একইসঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের নেয়া পদক্ষেপগুলোর দিকেও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী অনুষ্ঠানের সঞ্চালনা করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।