ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

‘মাশাআল্লাহ’ অর্থ, ব্যবহার ও গুরুত্ব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৮:০৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৮:০৭:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০৫ বার পঠিত
‘মাশাআল্লাহ’ অর্থ, ব্যবহার ও গুরুত্ব ছবি সংগৃহীত

‘মাশাআল্লাহ’ আমাদের সমাজে বহুল ব্যবহৃত একটি ইসলামী শব্দগুচ্ছ। আরবি থেকে আগত এই বাক্যটির অর্থ—মহান আল্লাহ যেমনটি ইচ্ছা করেছেন। মুসলিম সমাজে এটি শুধু সৌজন্য প্রকাশ নয়, বরং ঈমান ও আক্বিদার গুরুত্বপূর্ণ প্রতিফলন। কুরআন ও সুন্নাহতে এর ব্যবহার এবং উপকারিতা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

মাশাআল্লাহ: আরবি, উচ্চারণ ও অর্থ

আরবি: مَا شَاءَ الله

উচ্চারণ: মাশাআল্লাহ

অর্থ: মহান আল্লাহ যেমনটি চেয়েছেন


কখন ‘মাশাআল্লাহ’ বলবেন?

কারও সফলতা বা অর্জন দেখে।

ভালো কোনো কাজ সম্পাদিত হলে।

সুন্দর কোনো দৃশ্য বা জিনিস দেখলে।


কেন ‘মাশাআল্লাহ’ বলবেন?

বদ নজর থেকে বাঁচতে।

শয়তানের প্রভাব দূর করতে।

আল্লাহর অনুগ্রহ ও ক্ষমতার স্বীকৃতি দিতে।

 
‘মাশাআল্লাহ’-এর উত্তরে কী বলবেন?

‘আলহামদুলিল্লাহ’ (সকল প্রশংসা আল্লাহর জন্য)

অথবা ‘সুবহানাল্লাহ’ (আল্লাহ পবিত্র)

এতে উভয়েই আল্লাহর প্রশংসায় অংশীদার হন এবং বরকতের পাশাপাশি ক্ষতি থেকে নিরাপদ থাকেন।

 
কোরআনে ‘মাশাআল্লাহ’

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন:

وَ لَوۡ لَاۤ اِذۡ دَخَلۡتَ جَنَّتَكَ قُلۡتَ مَا شَآءَ اللّٰهُ ۙ لَا قُوَّۃَ اِلَّا بِاللّٰهِ
অর্থ: “তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে, তখন কেন বললে না—‘আল্লাহ যা চেয়েছেন তা-ই হয়েছে; আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই।’” (সুরা কাহাফ: ৩৯)


‘মাশাআল্লাহ’ শুধু একটি বাক্য নয়, বরং মুসলমানের ঈমানের বহিঃপ্রকাশ। এটি উচ্চারণ করার মাধ্যমে আমরা আল্লাহর ইচ্ছার প্রতি সমর্পণ প্রকাশ করি, বদ নজর থেকে রক্ষা পাই এবং আল্লাহর বরকত লাভ করি। তাই কারও অর্জন, সৌন্দর্য বা ভালো কিছু দেখলে আমাদের উচিত আন্তরিকভাবে বলা—“মাশাআল্লাহ।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।