ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

ডিএনসিসির উদ্যোগে ঢাকায় ১,৫০০ একর পার্ক ও জলাধার সংরক্ষণের পদক্ষেপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৩:১৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৩:১৩:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
ডিএনসিসির উদ্যোগে ঢাকায় ১,৫০০ একর পার্ক ও জলাধার সংরক্ষণের পদক্ষেপ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর পরিবেশ, জীববৈচিত্র্য ও বাসযোগ্যতা রক্ষায় পার্ক, খেলার মাঠ এবং জলাধার সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ‘বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫’-এ প্রস্তাবিত এসব স্থানের জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবহার পরিবর্তন বন্ধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
 
১৪ আগস্ট ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজউক, জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) এবং রেজিস্ট্রার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে পাঠানো ওই চিঠিতে নগরের টেকসই উন্নয়ন ও বাসযোগ্যতা বজায় রাখতে প্রস্তাবিত পার্ক, খেলার মাঠ ও জলকেন্দ্রিক পার্কগুলো সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
 
চিঠিতে ভূমি ব্যবহার পরিবর্তন রোধ, খাজনা আদায়ের বিধি কার্যকর এবং ক্রয়-বিক্রয় স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এর আগে ডিএনসিসির পঞ্চম বোর্ড সভায় এ বিষয়ে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন ও অননুমোদিত দখল প্রতিরোধে অভিযান শুরু হয়েছে।
 
ইতোমধ্যে আফতাবনগর সংলগ্ন বাড্ডা এলাকার সাঁতারকুল, বাড্ডা ও সুতিভোলা মৌজার প্রায় ১৫০ একর জলকেন্দ্রিক পার্ক এলাকায় সাইনবোর্ড স্থাপন শেষ হয়েছে। পাশাপাশি বৃহত্তর মিরপুর, কাফরুল, ক্যান্টনমেন্ট, খিলগাঁও, তুরাগ, পল্লবী ও দক্ষিণখানসহ মোট প্রায় ১,৫০০ একর জমিতে পার্ক, খেলার মাঠ ও জলাধার সংরক্ষণের কাজ চলছে।
 
ডিএনসিসি আশা করছে, ড্যাপ ২০২২-২০৩৫ অনুযায়ী এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর পরিবেশ ও জীবনমান উন্নত হবে এবং ঢাকাকে জলবায়ু সহনশীল নগরীতে রূপান্তর করা সহজ হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।