ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্যে ড্যাবের প্রতিবাদ, দুঃখপ্রকাশের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৮:৩৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৮:২২:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্যে ড্যাবের প্রতিবাদ, দুঃখপ্রকাশের আহ্বান ছবি: সংগৃহীত
বেসরকারি হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা বন্ধের প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘অবমাননাকর’ হিসেবে আখ্যা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটি বলেছে, এই মন্তব্য চিকিৎসক সমাজের আত্মত্যাগ ও নিষ্ঠাকে হেয় করেছে এবং জনগণের স্বাস্থ্যসেবার প্রতি আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
 
শনিবার (১৬ আগস্ট) ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। তারা আসিফ নজরুলকে মন্তব্য পুনর্বিবেচনা এবং জনস্বার্থে ব্যাখ্যা বা দুঃখপ্রকাশ করার আহ্বান জানান।
 
ড্যাব নেতারা বলেন, দেশের চিকিৎসকরা ন্যায্য বেতন-ভাতা না পেয়েও প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের বড় হাসপাতালে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোভিড-১৯ মহামারি, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্য সংকটে অনেক চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়েছেন, এমনকি কেউ কেউ প্রাণও দিয়েছেন। তবুও তারা মানবিক দায়িত্ব থেকে সরে আসেননি।
 
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় চিকিৎসকরা ঝুঁকি সত্ত্বেও স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করেছিলেন। চাকরি হারানোর শঙ্কা, পুলিশি হয়রানি ও নানা চাপ থাকা সত্ত্বেও তারা মানবিক দায়িত্ব পালনে পিছপা হননি। অথচ সেই অবদানের প্রতি উপেক্ষা করে একজন সরকারি উপদেষ্টা চিকিৎসক সমাজকে অপমান করেছেন বলে ড্যাব মনে করছে।
 
সংগঠনটির নেতারা বলেন, গঠনমূলক সমালোচনা অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থার অংশ, তবে তা হতে হবে তথ্যসমৃদ্ধ ও সম্মানজনক। অযথা সমালোচনা কেবল চিকিৎসক-রোগীর সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করে না, ভবিষ্যতে তরুণদের চিকিৎসা পেশায় আগ্রহী হওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করে।
 
বিবৃতিতে ড্যাব চিকিৎসক সমাজের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানায়।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।