ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ভোলাগঞ্জের সাদাপাথর ফেরত আসছে, বাণিজ্যিক নয় বরং পর্যটনেই মূল মূল্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৮:৪৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৮:৪৩:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
ভোলাগঞ্জের সাদাপাথর ফেরত আসছে, বাণিজ্যিক নয় বরং পর্যটনেই মূল মূল্য ছবি সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জের দৃষ্টিনন্দন সাদাপাথর চুরির ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছিল। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে সংঘটিত এই লুটের ঘটনায় ব্যাপক সমালোচনার পর অবশেষে লুট হওয়া পাথর ফেরত আনা হচ্ছে। শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় প্রশাসনের অভিযানে বিভিন্ন ক্রাশার মিল, উঠান এমনকি রান্নাঘর থেকে লুকিয়ে রাখা সাদাপাথর উদ্ধার করা হয়। মাটির নিচে পুঁতে রাখা অংশও ফেরত আনা হয়েছে।

পাথর পাচার ঠেকাতে সেনাবাহিনী সিলেটের সড়কগুলোতে নজরদারি অব্যাহত রেখেছে। চেকপোস্টে আটক করা হচ্ছে পাথরবোঝাই শত শত ট্রাক এবং চলছে তল্লাশি। এদিকে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১,৫০০ জনকে আসামি করে মামলা করেছেন।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন যে হারে পাথর লুট হয়েছিল, ফেরত আসছে তার তুলনায় খুবই অল্প। ফলে পর্যটনকেন্দ্রটি আগের সৌন্দর্য ফিরে পাবে কি না, তা নিয়ে শঙ্কা রয়ে গেছে।

বিজ্ঞানীদের মতে, ভোলাগঞ্জের সাদাপাথর আসলে লাইমস্টোন বা চুনাপাথর। এটি উচ্চ তাপে পুড়িয়ে সিমেন্ট তৈরির মূল কাঁচামাল ক্লিঙ্কার পাওয়া যায়। কিন্তু দিনাজপুরের মধ্যপাড়া থেকে উত্তোলিত পাথর ক্লিঙ্কার উৎপাদনের উপযোগী নয়। ফলে দেশের ক্লিঙ্কারের পুরো চাহিদাই আমদানির ওপর নির্ভরশীল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. বদরুদ্দেজা মিয়া জানান, ভোলাগঞ্জের পাথরের ভাণ্ডার অপ্রতুল। তিনি বলেন, “লাইমস্টোনের গুরুত্ব হলো সিমেন্ট উৎপাদনের সোর্স হিসেবে। তবে এখানে যা পাওয়া যাচ্ছে, তা আমাদের চাহিদার তুলনায় সামান্য।”

নির্মাণ প্রকৌশলী মো. এ বি সিদ্দিকের মতে, ভোলাগঞ্জের সাদাপাথরের বড় বাণিজ্যিক ব্যবহার নেই। তিনি বলেন, “ক্লিঙ্কার আমরা বিদেশ থেকে আমদানি করি। ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন শিল্পের জন্য অনেক বেশি মূল্যবান। এর বিক্রয়মূল্যের তুলনায় পর্যটন খাত থেকেই বেশি রাজস্ব আয় সম্ভব।”

তিনি আরও পরামর্শ দেন, ভবিষ্যতে যদি পাথর উত্তোলনের প্রয়োজন হয়, তবে তা অবশ্যই বৈজ্ঞানিক ও পরিবেশসম্মত পদ্ধতিতে হওয়া উচিত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।