ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইডিসিএলের ভ্যাকসিন ও এন্টিভেনম প্রকল্প বাস্তবায়ন হবে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৮:৩৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৮:৩৭:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইডিসিএলের ভ্যাকসিন ও এন্টিভেনম প্রকল্প বাস্তবায়ন হবে ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিসিক কেমিকেল শিল্প পার্কে দেশের প্রথম ভ্যাকসিন ও এন্টিভেনম উৎপাদন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম প্রকল্প এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমি রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দেন।
 
প্রকল্প সম্পর্কিত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইডিসিএলের গোপালগঞ্জ প্লান্টের ভ্যাকসিন ইউনিট এবং মানিকগঞ্জ প্ল্যান্ট এই স্থানে স্থানান্তর করা হবে। এজন্য ইতোমধ্যে ৪০ একর জমি নির্ধারণ করা হয়েছে।
 
এ সময় স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রামে প্রক্রিয়াধীন এন্টিভেনম প্লান্টও সিরাজদিখানে স্থানান্তরের নির্দেশ দেন। তিনি জানান, সব ইউনিট একসঙ্গে স্থাপিত হলে এটি সমন্বিতভাবে পরিচালনা করা সহজ হবে এবং জাতীয়ভাবে স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
 
পরিদর্শনকালে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সামাদ মৃধা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।