ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

পঞ্চগড়ে ছাত্রদলকর্মী জয় হত্যা: চট্টগ্রাম থেকে গ্রেফতারের পর প্রধান আসামি ও ভাই কারাগারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৭:৫১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৭:৫১:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
পঞ্চগড়ে ছাত্রদলকর্মী জয় হত্যা: চট্টগ্রাম থেকে গ্রেফতারের পর প্রধান আসামি ও ভাই কারাগারে ছবি সংগৃহীত

পঞ্চগড়ে ছাত্রদলকর্মী ও এইচএসসি পরীক্ষার্থী জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান আসামি ফারাজ ইসলাম আল আমিন ও তার ভাই আকাশকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাতে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান এ নির্দেশ দেন।
 

গ্রেফতারের পর চট্টগ্রাম থেকে আনা দুই আসামিকে রাত ৮টার দিকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ১৫ আগস্ট চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তারা দুজনই জেলার রাজনগর নতুনবস্তি এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।
 

ঘটনাটি ঘটে ৬ আগস্ট রাতে, যখন জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকায় প্রকাশ্যে জয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেন, পরে রংপুর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 

নিহত জয় (১৯) পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা জহিরুল হকের ছেলে। তিনি এ বছর ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি ফলের দোকানে কাজ করতেন। পাশাপাশি তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন।
 

পূর্ব শত্রুতার জেরে জয়কে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে আল আমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বড় ভাই আশরাফ আলী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পুলিশ ইতোমধ্যে মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।
 

পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, প্রধান আসামি ও তার ভাই দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও পুলিশি অভিযানে ধরা পড়ে। তাদের আদালতে হাজির করা হয়েছে, এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তদন্তে আরও তথ্য পাওয়া যাবে। পাশাপাশি মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।