ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বিদেশি রোগী আকর্ষণে প্রাইভেট হাসপাতালে সেবার মান উন্নয়নের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১২:২৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১২:২৩:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
বিদেশি রোগী আকর্ষণে প্রাইভেট হাসপাতালে সেবার মান উন্নয়নের আহ্বান
দেশের স্বাস্থ্যসেবা খাতে মানোন্নয়নের জন্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে মুনাফার একটি অংশ পুনঃবিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, যদি হাসপাতালগুলো তাদের প্রফিটের অন্তত ১০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর কল্যাণ ও সেবার মান উন্নয়নে ব্যয় করে, তবে একসময় শুধু দেশের মানুষ নয়, বিদেশ থেকেও রোগীরা বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে।
 
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এ মতামত ব্যক্ত করেন তিনি।
 
ড. আসিফ নজরুল বলেন, “দেশের চিকিৎসকদের অনেক সময় রোগীদের কথা শোনার ধৈর্য থাকে না। গরিব রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট করানো এবং নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখে দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। চিকিৎসকরা দালালের মতো আচরণ করলে তা রোগীদের ভোগান্তি বাড়ায়।”
 
তিনি আরও উল্লেখ করেন, দেশের অনেক মানুষ চিকিৎসা নিতে বাধ্য হয়ে বিদেশে যান, যদিও তারা কখনো ঢাকাতেও আসেননি। স্থানীয় চিকিৎসা সেবার মান বাড়ানো গেলে বছরে প্রায় ৫ বিলিয়ন ডলারের বাজার দেশেই ধরে রাখা সম্ভব হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।