ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক: ফলপ্রসূ দাবি, ইউক্রেন যুদ্ধবিরতিতে চুক্তি নেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১০:৫০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১০:৫০:৩৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক: ফলপ্রসূ দাবি, ইউক্রেন যুদ্ধবিরতিতে চুক্তি নেই ছবি: সংগৃহীত
আলাস্কার অ্যাঙ্করেজে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। বৈঠক শেষে ট্রাম্প একে ‘ফলপ্রসূ’ আখ্যা দিলেও ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো চুক্তি হয়নি বলে তিনি জানিয়েছেন।
 
বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বেশ কিছু বিষয়ে দুই নেতা একমত হলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো অগ্রগতি সীমিত। ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সমঝোতা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। সম্মেলনে ট্রাম্প ও পুতিন দুজনই বক্তব্য রাখলেও সাংবাদিকদের প্রশ্ন নেননি।
 
রয়টার্স জানিয়েছে, ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বন্ধে কোনো অর্থবহ পদক্ষেপ হয়েছে কি না, তা স্পষ্ট নয়। পুতিন সংক্ষিপ্ত বক্তব্যে আশা প্রকাশ করেন যে, ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা এই আলোচনা থেকে ইতিবাচক সাড়া দেবে।
 
অ্যাঙ্করেজের বিমানঘাঁটিতে পররাষ্ট্রনীতি উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নেন দুই নেতা। ২০১৯ সালের পর এটিই তাদের প্রথম মুখোমুখি বৈঠক। কক্ষের পেছনে ঝোলানো ব্যানারে লেখা ছিল—‘শান্তির খোঁজে’।
 
ট্রাম্প বলেন, তার প্রধান লক্ষ্য ছিল যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং পুতিনের কাছ থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি আদায়। তবে জেলেন্সকি বৈঠকে আমন্ত্রিত ছিলেন না। কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের আশঙ্কা, যুদ্ধ বন্ধের বিনিময়ে ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূমি রাশিয়ার নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হতে পারে।
 
আলাস্কায় যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, ভূখণ্ড ছেড়ে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, সে বিষয়টি সম্পূর্ণ ইউক্রেনের ওপর নির্ভর করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।