ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

চট্টগ্রাম-ঢাকা পেট্রোলিয়াম পাইপলাইন চালু: বছরে সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১০:৫২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১০:৫২:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
চট্টগ্রাম-ঢাকা পেট্রোলিয়াম পাইপলাইন চালু: বছরে সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ছবি: সংগৃহীত
চট্টগ্রাম থেকে ঢাকার দিকে পেট্রোলিয়াম সরবরাহে দেশের প্রথম বৃহৎ পাইপলাইন আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, নতুন এ পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন শুরু হলে বছরে কমপক্ষে ২৩৬ কোটি টাকা সাশ্রয় হবে এবং পরিবহন প্রক্রিয়া হবে দ্রুত ও নিরাপদ।
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বিপিসি ১৬ আগস্ট থেকে ২৪১ কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইন চালুর প্রস্তুতি সম্পন্ন করেছে। সেনাবাহিনীর প্রকৌশলীদের সহযোগিতায় প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের মাধ্যমে সরাসরি তেল পরিবহন করা হবে। পাইপলাইনটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে বিপিসি।
 
শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা পয়েন্টে এ পাইপলাইনের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।
 
প্রকল্পসংশ্লিষ্ট তথ্যে জানা যায়, আগে ট্যাঙ্কারের মাধ্যমে তেল পরিবহন করতে লোডিং ও আনলোডিংয়ের জন্য দ্বিগুণ সময় লাগত, পাশাপাশি দূষণের ঝুঁকিও ছিল বেশি। নতুন পাইপলাইন চালু হলে এ সমস্যার সমাধান হবে। পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়েছে। এছাড়া গোদনাইল থেকে ফতুল্লা পর্যন্ত ৮ দশমিক ২৯ কিলোমিটার দূরে একটি ডিপো নির্মাণ করা হয়েছে, যেখানে ১০ ইঞ্চি ব্যাসের আরেকটি পৃথক পাইপলাইন যুক্ত করা হয়েছে। ভূগর্ভস্থ এই পাইপলাইন ২২টি নদী ও খালের নিচ দিয়ে অতিক্রম করেছে।
 
এর আগে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির জন্য আরেকটি পাইপলাইন স্থাপন করা হয়েছিল। তবে চট্টগ্রাম থেকে ঢাকায় এ ধরনের সরাসরি তেল সরবরাহ ব্যবস্থা এবারই প্রথম চালু হলো।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।