ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের পৃথকীকরণ সম্পন্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৭:০৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৭:০৬:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের পৃথকীকরণ সম্পন্ন ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের পৃথকীকরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্বসহ ভর্তি সংক্রান্ত সব তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করেছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলমান পৃথকীকরণের কার্যক্রম চূড়ান্ত রূপ পেল।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারীদের তথ্য, ছবি, ফি এবং ভর্তি পরীক্ষার দায়িত্বও নতুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে দেওয়া হয়েছে।
 

১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তবর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে সব দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ ভর্তি কমিটির আহ্বায়ক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাত কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
 

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পৃথকীকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সাফল্য কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।