ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি বিএনপির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:২০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:২০:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি বিএনপির সংগৃহীত ছবি
 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের সুযোগ পেলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি বলেন, “জনগণ আমাদের দায়িত্ব দিলে, দেশের ৯০ ভাগ মুসলমানের ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ে নতুন পদ সৃষ্টির ব্যবস্থা করব।”
 

জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ওই সেমিনারে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি তোলা হয়।
 

সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশে ধর্মীয় ও সাংস্কৃতিক আধিপত্যের মাধ্যমে জাতির মূল্যবোধ দুর্বল করার চেষ্টা হয়েছে। তাই প্রাথমিক পর্যায় থেকেই ধর্মীয়, নৈতিক ও সামাজিক শিক্ষা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি, যাতে সমাজ মূল্যবোধের শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে।”
 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা।
 

চরমোনাই পীর রেজাউল করীম বলেন, “প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দ্রুত দিতে হবে, নইলে আমরা সম্মিলিত কর্মসূচি দিতে বাধ্য হব।”

মামুনুল হক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আমরা আপসহীন থাকব; প্রয়োজনে আন্দোলনেও যাব।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।