ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৫৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৫৩:২৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের প্রতিশ্রুতি তারেক রহমানের ছবি সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বাধিক বাজেট বরাদ্দ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মতে, রাষ্ট্রের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মেধামূল্যায়নে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।

তারেক রহমান বলেন, প্রতিটি মানুষের মধ্যেই একটি করে বিশেষ প্রতিভা লুকিয়ে থাকে, সেটিকে চিহ্নিত ও বিকশিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিএনপি শিক্ষার্থীদের যে বিষয়ে আগ্রহ ও দক্ষতা, সেই দিকেই তাদের পারদর্শী করে তুলতে কাজ করবে। কেউ যদি হাদিস বা কেরাতে, কেউ খেলাধুলায় বা অংকে ভালো হয়—তাদের প্রতিভা লালনে শিক্ষাব্যবস্থা সাজানো হবে।

তিনি আরও জানান, বিএনপি ইতোমধ্যে “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” প্রস্তাবনায় শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নিরাপদ রাষ্ট্র ও নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে একটি সময়োপযোগী শিক্ষা কাঠামো প্রণয়নে শিক্ষাবিদদের নিয়ে বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে, যারা ইতিমধ্যে সংস্কার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।