ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি

ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করলেন ইরানের শীর্ষ আলেম

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ১১:৪৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ১১:৪৬:০৮ পূর্বাহ্ন
ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করলেন ইরানের শীর্ষ আলেম ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। সোমবার (৩০ জুন) নিউইয়র্ক সানকে উদ্ধৃত করে ফক্স নিউজ জানায়, ফতোয়ায় এই দুই নেতাকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
 
আয়াতুল্লাহ শিরাজি বলেন, যারা ইসলামের নেতাদের হুমকি দেয়, তারা ‘মোহারেব’ অর্থাৎ ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে’ বলে বিবেচিত হবে। ইসলামিক আইনে মোহারেবদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ, শূলবিদ্ধকরণ অথবা নির্বাসনের বিধান রয়েছে।
 
ফতোয়ায় আরও বলা হয়, এই শত্রুদের সঙ্গে মুসলিম বা ইসলামী রাষ্ট্রগুলোর যেকোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ ও নিষিদ্ধ। মুসলমানদের উচিত, তাদের কর্মকাণ্ডের জন্য এসব শত্রুকে অনুতপ্ত করা।
 
এর আগে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরাইল, কিন্তু সুযোগ পাননি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও সামাজিক মাধ্যমে খামেনিকে হত্যার ইঙ্গিত দেন।
 
১৩ জুন থেকে শুরু হওয়া ইরান-ইসরাইল সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ভয়াবহ হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে, তেহরান যুক্তরাষ্ট্রের কাতার ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে। শেষ পর্যন্ত ২৪ জুন কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন