ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

চীনে প্রতিভাবান বিদেশিদের জন্য নতুন ‘কে–ভিসা’: কারা আবেদন করতে পারবেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১০:১৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১০:১৮:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
চীনে প্রতিভাবান বিদেশিদের জন্য নতুন ‘কে–ভিসা’: কারা আবেদন করতে পারবেন ছবি: সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে প্রতিভাবান বিদেশি তরুণ–তরুণীদের আকৃষ্ট করতে চীন চালু করছে নতুন ধরনের ‘কে–ভিসা’। চলতি বছরের আগস্টে এ উদ্যোগের ঘোষণা দেয় দেশটি। সিনহুয়ার তথ্যমতে, অক্টোবর থেকে এই ভিসা ইস্যু শুরু হবে। এটি মূলত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, অঙ্কশাস্ত্র এবং গবেষণায় আগ্রহী স্নাতক, গবেষক ও পেশাজীবীদের জন্য বিশেষ সুবিধা দেবে।
 

যুক্তরাষ্ট্রে ১৯৯০ সাল থেকে চালু থাকা ‘এইচ–ওয়ান–বি’ ভিসার মতোই চীনের এই ভিসা বিশেষজ্ঞ ও দক্ষ কর্মীদের লক্ষ্য করে তৈরি হলেও কিছু ক্ষেত্রে এটি আরও সহজ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এইচ–ওয়ান–বি ভিসার ফি এক লাখ ডলার পর্যন্ত বাড়ানো হয়েছে; এই প্রেক্ষাপটে চীনের ‘কে–ভিসা’ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছে, তারা বিশ্বজুড়ে প্রতিভাবান মানুষদের স্বাগত জানাবে।
 

সিনহুয়ার প্রতিবেদন বলছে, চীনের বিদ্যমান ১২ ধরনের ভিসা থেকে ‘কে–ভিসা’ আলাদা। এতে দেশে প্রবেশ, থাকার সময়সীমা ও বসবাসের ক্ষেত্রে বাড়তি সুবিধা থাকবে। এই ভিসাধারীরা শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান–প্রযুক্তি খাতের পাশাপাশি ব্যবসা ও শিল্প স্থাপনেও অংশ নিতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, চীনের কোনো প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার আমন্ত্রণপত্র ছাড়াই আবেদন করা যাবে এবং প্রক্রিয়াটিও সহজ করা হয়েছে।
 

এটি চীনের ২০১৩ সালে চালু করা ‘আর–ভিসা’র সম্প্রসারিত সংস্করণ হিসেবে বিবেচিত হচ্ছে। যেসব বিদেশি তরুণ–তরুণী চীন বা স্বীকৃত কোনো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা অঙ্কশাস্ত্রে স্নাতক বা উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিংবা স্বীকৃত প্রতিষ্ঠানে শিক্ষকতা বা গবেষণায় নিয়োজিত আছেন, তারা বয়সসীমা ও যোগ্যতার শর্ত পূরণ করলে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।