ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুয়েটকে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:৪৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:৪৬:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুয়েটকে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল

বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছে শিক্ষাঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনায় বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছে। রাত প্রায় ১টা ৪৫ মিনিটে ভিসি চত্বর থেকে শুরু হওয়া এই মিছিলে শিক্ষার্থীরা দাবি তোলে, ধর্ষক যেই হোক না কেন, তার বিচার নিশ্চিত করতে হবে।
 

সংহতি মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কোনো অপরাধী তার ধর্ম, পরিচয় বা সংখ্যালঘু কার্ডের আড়ালে আইন থেকে রেহাই পেতে পারে না। মানবতার বিরুদ্ধে এই জঘন্য অপরাধে সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি আনতে হবে। তারা বলেন, যারা অভিযুক্তকে রক্ষার চেষ্টা করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠ এক হয়ে উচ্চারিত হয়— “ধর্ষকের বিচার চাই, ইনকিলাব জিন্দাবাদ।”
 

অভিযুক্ত শ্রীশান্ত রায় বুয়েটের আহসানউল্লাহ হলের আবাসিক ছাত্র। সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ এক সহপাঠীকে ধর্ষণের অভিযোগ এবং নারী বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে পড়ার পর রাত ৯টা থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বুয়েট ক্যাম্পাসে। শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতেই শ্রীশান্তকে সাময়িকভাবে বহিষ্কার করে এবং তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়।
 

এই ঘটনাকে ঘিরে সমগ্র ছাত্রসমাজের দাবির সুর এক— বাংলাদেশে কোনো ধর্ষক নিরাপদ নয়, বিচার চাই, এখনই চাই।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।