ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দেশের ১৭১৫ হাফেজকে সম্মাননা: তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৩তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড সম্পন্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৭:২৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৭:২৭:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
দেশের ১৭১৫ হাফেজকে সম্মাননা: তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৩তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড সম্পন্ন

রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৩তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসবে দেশের বিভিন্ন শাখা থেকে আগত ১,৭১৫ জন হাফেজ এবং তাঁদের অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
প্রতি বছর ধারাবাহিকভাবে আয়োজন হয়ে আসা এই উৎসবের মূল উদ্দেশ্য হলো পবিত্র কোরআনের হাফেজদের সমাজে সম্মানিত করা এবং তাঁদের উৎসাহিত করা, যাতে তাঁরা ইসলামের আদর্শে সুশিক্ষিত প্রজন্ম হিসেবে এগিয়ে আসতে পারেন।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন ড. মিজানুর রহমান আজহারী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক, আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সামসুল আলম, চট্টগ্রামের আন্দারকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ জাবেরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আহমাদত বিন ইউছুফ এবং অন্যান্য বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদরা।
 

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুনসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ, শাখাপ্রধান, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
 

ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, “তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কোরআনপ্রেমী প্রজন্ম গড়ে তুলছে—আমরা আশা করি এখান থেকে নৈতিক ও যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে, যারা ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
 

সমগ্র অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামি সংগীত, বক্তৃতা ও কবিতা আবৃত্তিতে পরিবেশ মুখরিত হয়ে ওঠে। সকাল থেকেই শিশুখাদ্য কোমলমতি শিক্ষার্থীদের সাদা জুব্বা ও পাগড়িতে, আর ছাত্রীদের নীল-সাদা পোশাকে আলোকিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। তাঁদের কাঁধে ছিল তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের বিশেষ লোগোসংবলিত উত্তরীয়, যা ঐক্য ও পরিচয়ের প্রতীক হিসেবে সবার নজর কাড়ে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।