ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

মাদরাসা বোর্ডে পাসের হার ধারাবাহিকভাবে বেশি: কারণ অনুসন্ধানে ভিন্ন মত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৫:১৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৫:১৩:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
মাদরাসা বোর্ডে পাসের হার ধারাবাহিকভাবে বেশি: কারণ অনুসন্ধানে ভিন্ন মত ছবি সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নেওয়া প্রায় ১০ লাখ ৪৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ছয় লাখেরও কম। অপরদিকে, মাদরাসা বোর্ডে ৮২ হাজার ৮০৯ পরীক্ষার্থীর মধ্যে সফল হয়েছেন ৬২ হাজার ৬০৯ জন। গত পাঁচ বছরেও মাদরাসা বোর্ডের পাসের হার কখনো ৯০ শতাংশের নিচে নামেনি। একই দেশের একই বয়সের শিক্ষার্থীদের মধ্যে এমন বৈষম্যমূলক ফলাফল প্রশ্ন তুলছে—কেন এমন পার্থক্য?

শিক্ষার্থীদের মতামতে মিলছে ভিন্ন সুর। সাধারণ শিক্ষার্থীদের কেউ কেউ মনে করেন, মাদরাসায় পড়াশোনা তুলনামূলকভাবে কঠোর; ফাঁকি দেওয়ার সুযোগ নেই, শিক্ষকরা নিয়মিত পাঠদানে মনোযোগী। তবে অন্যরা বলছেন, মাদরাসার প্রশ্নপত্রে বই থেকে সরাসরি প্রশ্ন আসায় সেখানে পরীক্ষার্থীরা সুবিধা পান। বিপরীতে, এইচএসসিতে প্রশ্ন ঘুরিয়ে বা বিশ্লেষণধর্মী হওয়ায় পাসের হার তুলনামূলক কম। এছাড়া, কো-কারিকুলার কার্যক্রমে কম সম্পৃক্ততাও মাদরাসা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখে বলে মত দেন কেউ কেউ।

দুই বোর্ডের প্রশ্ন ও উত্তরপত্র সরাসরি তুলনা না করা গেলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক বলেন, আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি প্রশ্নপত্রের কাঠামো নির্ধারণ করে, তাই মানের পার্থক্যের সুযোগ নেই।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান মনে করেন, প্রশ্নের ধরণ ও মূল্যায়ন পদ্ধতিতেই পার্থক্য তৈরি হয়। তার মতে, মাদরাসায় বরাবরই একটি ভিন্ন পদ্ধতি অনুসৃত হয়, ফলে ফলাফল একটি নির্দিষ্ট মানে স্থিত থাকে। তিনি আরও বলেন, “মাদরাসার শিক্ষকরা অনেক সময় শুধু চাকরির জন্য নয়, ধর্মীয় দায়বদ্ধতা থেকেও পড়ান। এই মোটিভেশন ফলাফলে প্রভাব ফেলে।”

একই অভিমত ব্যক্ত করেন সরকারি মাদরাসা-ই আলিয়ার প্রিন্সিপাল অধ্যাপক ওবায়দুল হক। ১৭ বছর সাধারণ কলেজে শিক্ষকতা করার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের “না পাওয়ার বেদনা” ও নিজেকে প্রমাণ করার ইচ্ছা কাজ করে। তাই তারা পড়াশোনায় বেশি মনোযোগী হয়।

শিক্ষা বিশ্লেষকরা বলছেন, মাদরাসা বোর্ডের পরীক্ষার্থী সংখ্যা তুলনামূলক কম হওয়ায় সামগ্রিক পাসের হারে তার প্রভাব পড়ে। তবে তারা একমত—বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের গলদ রয়েছে, যা দূর না হলে বোর্ডভিত্তিক পার্থক্য থেকেই যাবে।

প্রসঙ্গত, এইচএসসি বা সমমানের পরীক্ষার প্রাপ্ত জিপিএ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অতিরিক্ত নম্বর হিসেবে বিবেচিত হয়, যা সরাসরি মেধা তালিকার ক্রম নির্ধারণে ভূমিকা রাখে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।