ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

জুলাই সনদ নিয়ে অবস্থান স্পষ্ট করল এনসিপি: ‘আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর নয়’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৫:১৫:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৫:১৫:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
জুলাই সনদ নিয়ে অবস্থান স্পষ্ট করল এনসিপি: ‘আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর নয়’

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। দেশের অধিকাংশ রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করলেও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম সংগঠন এতে অংশ নেয়নি। এনসিপি জানিয়েছে, সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন কাঠামো প্রকাশ না করে স্বাক্ষর নেওয়া কেবল আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচিত হতে পারে।
 

শুক্রবার রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দলটি জানায়, তারা ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’-এর পূর্ণাঙ্গ টেক্সট ও বাস্তবায়ন পদ্ধতি পর্যালোচনা না করা পর্যন্ত সনদে স্বাক্ষর করবে না। দলটির ভাষ্য, জুলাই সনদকে তারা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল হিসেবে নয়, বরং রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক কাঠামো বিলোপ ও গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি হিসেবে বিবেচনা করছে। সেই কারণেই এনসিপি চায় সনদটির স্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা হোক।
 

এক বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সঙ্গে কাজ করে সনদের মূল কাঠামো এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একমত হয়েছে বলে দলটির দাবি। প্রস্তাবিত প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে “জুলাই সনদ আদেশ” জারি হবে, এরপর গণভোট, এবং শেষে নতুন সংসদ সংবিধান সংস্কারে গাঠনিক ক্ষমতা প্রয়োগ করবে। কিন্তু সনদের চূড়ান্ত অঙ্গীকারনামায় এই বাস্তবায়ন ধাপগুলোর কোনো উল্লেখ নেই—যা এনসিপির মতে জনগণের সঙ্গে একপ্রকার প্রতারণা।
 

বিবৃতিতে দলটি আরও তিনটি জনস্বার্থ সংশ্লিষ্ট শর্ত তুলে ধরে:
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে প্রকাশ করতে হবে।
২. আদেশের খসড়া জারি করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, যাতে তা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন হয়।
৩. গণভোটে জনগণ যদি সনদের পক্ষে রায় দেয়, তবে কোনো ‘নোট অব ডিসেন্ট’ কার্যকর থাকবে না, এবং পরবর্তী সংসদ সেই আদেশ অনুযায়ী নতুন সংবিধান, “বাংলাদেশ সংবিধান ২০২৬”, প্রণয়ন করবে।
 

এনসিপির মতে, এসব নিশ্চয়তা ছাড়া জুলাই সনদের সাংবিধানিক বৈধতা প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্যদিকে, যারা বাহাত্তরের সংবিধানের নীতিগুলো অক্ষুণ্ণ রাখার স্বার্থে সই করেনি, তাদের অবস্থান এনসিপির অবস্থান থেকে মৌলিকভাবে আলাদা—বলে মন্তব্য করেছে দলটি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।