ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সারজিস আলমের দাবি, জুলাই সনদ দায়সারাভাবে স্বাক্ষরিত — অবহেলিত শহীদ পরিবার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:১৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৪:১৪:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
সারজিস আলমের দাবি, জুলাই সনদ দায়সারাভাবে স্বাক্ষরিত — অবহেলিত শহীদ পরিবার

জুলাই সনদকে “শুধু নামমাত্র স্বাক্ষর” মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকার জনগণের প্রত্যাশিত পরিবর্তন নয়, বরং নিজেদের নিরাপত্তা নিয়েই ব্যস্ত। তিনি অভিযোগ করেন, সনদে রাষ্ট্র ও জাতির নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো অস্পষ্ট রেখে দায়সারাভাবে এই স্বাক্ষর সম্পন্ন করা হয়েছে।
 

শুক্রবার বিকেলে পঞ্চগড়ের টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সারজিস আলম এ মন্তব্য করেন। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ বাস্তবে কোনো দিকনির্দেশনা দেয়নি। এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নয়।”
 

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি সরকারের আচরণেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, “অনুষ্ঠানটি রাজনৈতিক দলগুলোর সমঝোতা-নির্ভর এক আড্ডায় পরিণত হয়েছিল, যেখানে শহীদ পরিবারকে অবহেলা করা হয়েছে।” তিনি আরও বলেন, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে পুলিশি লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেটের ব্যবহার হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
 

সারজিস আলম সতর্ক করে বলেন, জুলাই সনদের ঘোষণাপত্র অনুযায়ী বাস্তবায়ন না হলে অভ্যুত্থানকামী যোদ্ধারা ভবিষ্যতে মামলাবাজি ও দমন-পীড়নের লক্ষ্য হতে পারেন। “এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে। আমরা বারবার ছাড় দিয়েছি, কিন্তু যদি এভাবে চলতে থাকে, একদিন এই অভ্যুত্থান ইতিহাস থেকেই বিলীন হয়ে যাবে,”— যোগ করেন এনসিপি নেতা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।