ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

দেশে অগ্নিকাণ্ডের ধারাবাহিকতা, শাহজালালে আগুনের ঘটনা একই সূত্রে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৯:২২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৯:২২:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
দেশে অগ্নিকাণ্ডের ধারাবাহিকতা, শাহজালালে আগুনের ঘটনা একই সূত্রে ছবি সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজকের এই আগুনের ঘটনা একই সূত্রে গাঁথা এবং এসব ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জনগণ ধারণা করছে।

ফখরুল বলেন, দেশের ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টদের সহযোগীরা বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড শুরু করেছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, গত ৫ আগস্ট ২০২৪ সালে হাজারো শহীদের আত্মত্যাগ ও অসংখ্য ছাত্র-জনতার সংগ্রামের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে গণঅভুত্থানের সম্ভাবনা নস্যাৎ করতে স্বৈরাচারের অংশীদাররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

ফখরুল অবিলম্বে বিমানবন্দরে অগ্নিনির্বাপক যন্ত্রের যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি আজকের আগুনের ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি করেন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও জোর দাবি জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।