ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

“নির্বাচন প্রলম্বিত করতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে”— অভিযোগ শামসুজ্জামান দুদুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৪:৫২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:৫২:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
“নির্বাচন প্রলম্বিত করতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে”— অভিযোগ শামসুজ্জামান দুদুর ছবি সংগৃহীত

নির্বাচন প্রলম্বিত করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (১৯ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপিকে ঠেকাতে নির্বাচন বিলম্বিত করা হয়েছে, তবে যেকোনো পরিস্থিতিতেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, সেই নির্বাচনে বিএনপিকেই বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, একটি মহল নানা ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কেউ কেউ দাবি করছে, তাদের প্রতীকে ভোট দিলে বেহেশত লাভ করা যাবে— যা সম্পূর্ণ ভ্রান্ত। একমাত্র আল্লাহই বেহেশতের মালিক বলে মন্তব্য করেন দুদু।

সভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।