ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

যাবজ্জীবন সাজা কমানোর উদ্যোগ ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০২:১০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০২:১০:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
যাবজ্জীবন সাজা কমানোর উদ্যোগ ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার বয়স বিবেচনায় বেশি বয়স্ক বন্দিদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ পুনর্বিবেচনার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য দেন।
 

তিনি জানান, বিদ্যমান দণ্ডবিধি অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে ৩০ বছর হলেও সরকার এটিকে কমানোর চিন্তাভাবনা করছে। নারীদের ক্ষেত্রে বয়সভিত্তিক বিবেচনায় সাজা ২০ বছর হতে পারে, আর পুরুষদের জন্য মেয়াদ তুলনামূলকভাবে বেশি থাকবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এবং শর্তসাপেক্ষে কার্যকর করা হতে পারে।
 

একই ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে জাতীয় মহাসড়ক অবরোধের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের কর্মসূচি জনভোগান্তি তৈরি করে এবং মোটেও গ্রহণযোগ্য নয়। অবরোধের পরিবর্তে অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনের কাছে যথাযথ আইনি প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। তিনি স্পষ্টভাবে জানান, কোনো অবস্থাতেই সড়ক অবরোধ মেনে নেওয়া হবে না এবং অবিলম্বে অবরোধ না তুললে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে বাধ্য হবে।
 

সভায় পুলিশের প্রশিক্ষণ, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে উদ্যোগ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধ, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং রাকসু ও চাকসু নির্বাচনের আলোচনাও হয়। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।