ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

নানা প্রতিবন্ধকতা পেরিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৮:২০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৮:২০:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
নানা প্রতিবন্ধকতা পেরিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ছবি সংগৃহীত

বিভিন্ন জটিলতা ও শুল্ক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে টি-শার্ট, জগার ও স্লিপারের মতো স্বল্পমূল্যের পণ্যে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৬৬ শতাংশ। এ সময়ে রফতানি আয় দাঁড়ায় প্রায় ৪ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ৪ বিলিয়ন ডলার থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। শুধু জুলাই মাসেই প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ, রফতানির পরিমাণ ছিল ৭৩০ মিলিয়ন ডলার।

মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) এর তথ্যে দেখা যায়, চীনের ওপর আরোপিত বাড়তি শুল্ক বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী জানান, এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানো গেলে ভবিষ্যতে আরও প্রবৃদ্ধি অর্জন সম্ভব। তবে প্রতিযোগিতায় ভিয়েতনাম শীর্ষ অবস্থানে রয়েছে, দেশটি এ সময়কালে ৯ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে। যদিও বাংলাদেশ প্রবৃদ্ধির হারে এগিয়ে—২১ দশমিক ৬৬ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি ১৬ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে শুল্ক জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে চীনের রফতানি কমেছে ২১ শতাংশ, আর ভারতও রয়েছে বাংলাদেশের পেছনে।

কম মূল্যের পণ্য রফতানির মাধ্যমে বাংলাদেশ এখনো মার্কিন বাজারে অবস্থান ধরে রেখেছে। বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, প্রতিযোগী দেশগুলো এসব পণ্য রফতানিতে তেমন মনোযোগী নয়, ফলে দীর্ঘদিন ধরে এই বাজার বাংলাদেশের হাতে রয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাক রফতানির সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র, যেখানে বার্ষিক রফতানি ৮ থেকে ৯ বিলিয়ন ডলারের মধ্যে ঘোরাফেরা করে। ২০২৪-২৫ অর্থবছরে এই বাজারে রফতানি আয় হয়েছে ৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৩ দশমিক ৭৯ শতাংশ বেশি। তবে এখানেই রয়েছে সবচেয়ে বেশি শুল্ক ও প্রশাসনিক জটিলতা। ওটেক্সার তথ্য অনুযায়ী, মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের দাম সামান্য বেড়ে ১ দশমিক ১১ শতাংশ হলেও নানা প্রতিবন্ধকতা এখনো রয়ে গেছে।

ব্যবসায়ী নেতাদের মতে, এসব সমস্যা সমাধান করতে পারলে রফতানি আরও বাড়বে। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব বলেন, সরকারের সঙ্গে বিজিএমইএকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। এনবিআর, বন্দর ও প্রণোদনা সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে একটি বিশেষ সেল গঠন করলে তা পুরো খাতকে এগিয়ে নিতে সহায়ক হবে।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট তৈরি পোশাক রফতানি দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে আগের অর্থবছরে ছিল ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।