ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

লন্ডনে উপদেষ্টা মাহফুজের গাড়িতে হামলার চেষ্টা, সরকারের কঠোর নিন্দা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৮:০৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৮:০৬:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
লন্ডনে উপদেষ্টা মাহফুজের গাড়িতে হামলার চেষ্টা, সরকারের কঠোর নিন্দা ছবি সংগৃহীত

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের গাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সরকার বলেছে, এমন আচরণ গণতন্ত্র ও আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
 

১২ সেপ্টেম্বর লন্ডনের সোয়াস–ইউনিভার্সিটি অব লন্ডনে ‘জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী’ উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠান শেষে বাংলাদেশ হাইকমিশনের গাড়ি লক্ষ্য করে একদল বিক্ষোভকারী ডিম নিক্ষেপ করে এবং অল্প সময়ের জন্য গাড়ির পথ আটকে রাখার চেষ্টা করে। তবে তখন উপদেষ্টা মাহফুজ গাড়িতে ছিলেন না। মেট্রোপলিটন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, উপদেষ্টার সফরকালে পুলিশ সর্বদা নিরাপত্তার বিষয়ে যোগাযোগ রেখেছিল। সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, এ ধরনের হামলার চেষ্টা শুধু সহিংসতা নয়, বরং তা কূটনৈতিক আচরণেরও সুস্পষ্ট লঙ্ঘন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় সরকারের পক্ষ থেকে তিন দফা পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে। 

সরকারের ভাষ্য, গণতন্ত্রে ভিন্নমত থাকতে পারে, কিন্তু সহিংসতা কখনো মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না। আন্দোলনের শক্তি শৃঙ্খলা ও যুক্তিতে, বিশৃঙ্খলায় নয়।

এর আগে নিউইয়র্কেও একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, যেখানে বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনে ডিম ও বোতল নিক্ষেপ করে। সেক্ষেত্রেও বাংলাদেশ মিশন স্থানীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়।
 

ঘটনার তদন্ত ও দায়ীদের শনাক্তে বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।