ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ৩ শিক্ষক ও নির্বাচন কমিশনারের পদত্যাগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৩:০৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৩:০৪:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ৩ শিক্ষক ও নির্বাচন কমিশনারের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও দলীয় প্রভাবের অভিযোগে বিএনপি সমর্থিত তিন শিক্ষক ও নির্বাচন কমিশনের এক সদস্য দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং নির্বাচন কমিশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।
 

শুক্রবার রাত ৯টার দিকে পদত্যাগের ঘোষণা দেন কমিশনার মাফরুহী সাত্তার। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার নানা পরামর্শ দেওয়া হলেও তা বারবার পরিবর্তন করা হয়েছে। তার মতে, ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, কমিশনের দায়িত্বশীল সদস্য হিসেবে ন্যায্য পথনির্দেশ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিদ্ধান্তগুলো উপেক্ষিত হয়েছে।
 

এর আগে ভোটের দিন কেন্দ্রীয়ভাবে নির্বাচন মনিটরিংয়ের দায়িত্বে থাকা অধ্যাপক নজরুল ইসলাম দায়িত্ব থেকে সরে দাঁড়ান। একইভাবে পর্যায়ভিত্তিক মনিটরিংয়ের দায়িত্বে থাকা অধ্যাপক শামীমা সুলতানা ও অধ্যাপক নাহরিন ইসলাম খানও অভিযোগের মুখে ভোট বর্জনের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এত দীর্ঘ সময়ে প্রত্যাশিত নির্বাচনটি অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।