ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জাতিসংঘে পাস ‘নিউইয়র্ক ঘোষণা’, হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১০:৫৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১০:৫৫:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
জাতিসংঘে পাস ‘নিউইয়র্ক ঘোষণা’, হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে, যা হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ সুগম করতে চায়। যদিও ইসরায়েল প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে, তবুও জাতিসংঘ তার কার্যকরতা বজায় রাখার ঘোষণা দিয়েছে। হামাস প্রস্তাব অনুমোদনকে স্বাগত জানিয়েছে।
 

ভোটাভুটিতে সাধারণ পরিষদের ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে এবং মাত্র ১০টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। বিরত রয়েছে ১২টি দেশ। প্রস্তাবটি ফ্রান্স ও সৌদি আরব উত্থাপন করেছে। এই ঘোষণাকে ‘নিউইয়র্ক ঘোষণা’ বলা হচ্ছে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ ও অনাহারও অমানবিক। প্রস্তাবে মানবিক বিপর্যয় বন্ধ করার পাশাপাশি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট ও সময়সীমা-সাপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিন কখনো স্বাধীন রাষ্ট্র হবে না এবং জাতিসংঘের ঘোষণাও তারা প্রত্যাখ্যান করছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, প্রস্তাবে হামাসকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ না করা প্রমাণ করে যে সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।
 

তবে হামাসের মতে, প্রস্তাবটি দ্বি-রাষ্ট্র সমাধানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভোটের ফলাফলের পর আগামী ২২ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের সাধারণ পরিষদের বৈঠকে কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।