ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সাতক্ষীরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত ২৮ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:৫৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:৫৭:২০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
সাতক্ষীরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত ২৮ জন

সাতক্ষীরায় স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে ২৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
 

পুলিশ সূত্র জানায়, লিখিত, শারীরিক ও মৌখিক পরীক্ষা পর্যায়ক্রমে সম্পন্ন করার পর ১৪শ আবেদনকারীর মধ্যে থেকে এই ২৮ জনকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। একইসঙ্গে ছয়জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। নির্বাচিতদের মধ্যে কেউ যোগদান করতে ব্যর্থ হলে ওই তালিকা থেকে সুযোগ দেওয়া হবে।
 

ফলাফল ঘোষণার সময় জেলা পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি মনে করেন, এ ধরনের সুশুভ্র প্রক্রিয়ার যথাযথ প্রচার-প্রসার হলে সমাজে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার মানসিকতা আরও জোরদার হবে।
 

প্রাথমিকভাবে নির্বাচিতদের অনেকেই নিম্নআয়ের পরিবারের সন্তান। ফলাফল ঘোষণার পর আবেগপ্রবণ মুহূর্তে তাদের শুভেচ্ছা জানিয়ে ফুলেল অভিনন্দন দেন এসপি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।