ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

দোহায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ সৌদি আরব, আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১০:৪৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১০:৪৮:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
দোহায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ সৌদি আরব, আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান ছবি সংগৃহীত

কাতারে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। বুধবার (১০ সেপ্টেম্বর) রিয়াদে শুরা কাউন্সিলের সভায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের ওপর এ ধরনের আগ্রাসন বন্ধে আরব, ইসলামিক ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, সৌদি আরব কাতারের পাশে থাকবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলি হামলায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, দোহায় এই হামলা গাজায় শান্তি প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলতে পারে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের অবস্থান টার্গেট করে অন্তত ১২টি বিমান হামলা চালায়। ইসরায়েলের দাবি, এ অভিযান চালানো হয়েছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায়। কাতার এ ঘটনাকে “কাপুরুষোচিত কাজ” বলে অভিহিত করেছে।

এই হামলার পটভূমিতে কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দিয়েছিলেন। সেই হুমকির ঘণ্টাখানেক পরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।