ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

আগস্টেই আসছে নতুন শিক্ষক নিয়োগ বিধি, ১৭ হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রস্তুত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৬:১৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:১৭:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
আগস্টেই আসছে নতুন শিক্ষক নিয়োগ বিধি, ১৭ হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রস্তুত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে সংশোধিত বিধিমালা প্রকাশ করা হবে এবং এর পরদিনই সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। এ নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
 

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিধি সংশোধনে নারী কোটা ও পোষ্য কোটা বাতিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। সংশোধিত খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু শিক্ষক নিয়োগ বিধিতেই নয়, অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগবিধিতেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন নীতিতে দীর্ঘদিন ধরে পদোন্নতির সুযোগ না থাকা বেশ কিছু পদেও পদোন্নতির ব্যবস্থা রাখা হয়েছে।
 

নিয়োগের প্রস্তুতির অংশ হিসেবে সহকারী শিক্ষক (সংগীত) পদে ২ হাজার ৫৮৩ জন এবং সহকারী শিক্ষক (শরীর চর্চা) পদে আরও ২ হাজার ৫৮৩ জন নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সংশোধিত নীতিমালায় ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে পূরণ করা হবে, বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ, এবং ১ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে।
 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব বিদ্যালয়ে কর্মরত আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন শিক্ষক, যার মধ্যে ১ লাখ ২৭ হাজার ৩৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৫ হাজার ৬৭০ জন নারী শিক্ষক।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।