ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাগেরহাটে দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১১:৪৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১১:৪৬:১৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
বাগেরহাটে দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল ছবি সংগৃহীত

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল। এ কারণে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলাসহ পুরো জেলা সড়ক ও নদীপথে রাজধানীসহ সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
 

বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতালে দূরপাল্লার সব যানবাহন, আন্তঃজেলা পরিবহন ও মোংলা বন্দরের পণ্য পরিবহন বন্ধ রয়েছে। সকাল থেকেই নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধ রয়েছে।
 

হরতালকারীরা বিভিন্ন সড়কে টায়ার জ্বালানো, গাছ ফেলা ও মাছ ধরার জাল টানিয়ে অবরোধ সৃষ্টি করেছে। ফেরি চলাচলও বন্ধ থাকায় মোংলা ও মোরেলগঞ্জসহ জেলার ভেতরকার যোগাযোগও ব্যাহত হয়েছে।
 

তবে প্রথম দিনের মতো আজও বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
 

আন্দোলনের পক্ষে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম ও জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, “এটি দলীয় নয়, জনস্বার্থের আন্দোলন। নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত পরিবর্তন করে বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে হবে।”
 

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের গেজেটে বাগেরহাটের চার আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার সিদ্ধান্ত ঘোষণার পরই এই আন্দোলন শুরু হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।