ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৯:১২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৯:১২:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিন সকালেই বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে পৌঁছে দেওয়া হয় ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম, যা পোলিং এজেন্টরা গ্রহণ করেন। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৪৩ জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী, তবে অমর্ত্য রায়ের প্রার্থিতা নিয়ে জটিলতা রয়েছে। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন, যদিও প্রচারণার শেষ দিনে সৈয়দা অনন্যা ফারিয়া তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এজিএস পদে পুরুষ শাখায় ১০ এবং নারী শাখায় ৬ জন প্রার্থী লড়ছেন। বাকি ২১টি পদেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলেই ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে—এর মধ্যে ১১টি কেন্দ্রে ছাত্র এবং ১০টি কেন্দ্রে ছাত্রীদের ভোটগ্রহণ চলছে। এবার মোট বুথ সংখ্যা ২২৪টি এবং দায়িত্ব পালন করছেন ১৩৪ জন কর্মকর্তা।

ভোটগ্রহণ শেষ হবে বিকাল ৫টায়। এরপর পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ভোট গণনা শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।