ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রীসহ আহত ৬

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:৫৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:৫৯:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রীসহ আহত ৬ ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা সদরে আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় সাহার আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং তার স্ত্রীসহ আরও ছয়জন আহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহার আলী (৫০) সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী সিফালী খাতুন (৪০) ও পরিবারের আরও কয়েকজন সদস্য। এ ছাড়া ইজিবাইকচালক শুকুর আলী (৬৫) আহতদের মধ্যে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সবাই একই পরিবারের ছয়জন মিলে ঝিনাইদহ সদর উপজেলার নাতকুন্ড গ্রামে এক আত্মীয়ের জানাজায় যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, ট্রাকটি পেছন দিক থেকে ইজিবাইকটিকে আঘাত করলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সাহার আলী মারা যান। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, আহতদের মধ্যে জুরিমা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।