ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

জাকসু নির্বাচনে রাত পেরোলেও হয়নি ফল ঘোষণা, বাড়ছে শিক্ষার্থীদের অপেক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:৩১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:৪১:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
জাকসু নির্বাচনে রাত পেরোলেও হয়নি ফল ঘোষণা, বাড়ছে শিক্ষার্থীদের অপেক্ষা ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা হয়নি। হলে হলে ভোট গণনা শেষ হলেও কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলমান থাকায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থী ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, অতিরিক্ত জনবল যুক্ত করে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। তবে রাত পেরিয়ে সকাল হলেও ফল চূড়ান্ত হয়নি। এখন পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৪টির ভোট গণনা শেষ হয়েছে, বাকিগুলোতে প্রক্রিয়া চলছে।

এদিকে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি ফার্মেসি বিভাগের শিক্ষক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে এবং তাকে পদত্যাগ না করতে নানা চাপ দেওয়া হয়েছিল।

তবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান অভিযোগ করেন, নির্বাচনকে বিতর্কিত করতেই কমিশনের সদস্য পদত্যাগ করেছেন। তার ভাষায়, “যুদ্ধের ময়দান থেকে তিনি পালিয়ে গেছেন। ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।”

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। ভোট গণনা শুরু হয় সেদিন রাত সাড়ে ১০টার দিকে। তবে শুক্রবার বিকেলে গণনা বন্ধ হয়ে যায় এবং পরে ম্যানুয়াল পদ্ধতিতে আবার শুরু হয়। গণনার গতি বাড়াতে অতিরিক্ত পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।