ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি, অলি পদত্যাগের পর অস্থিরতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১১:৩৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১১:৩৬:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি, অলি পদত্যাগের পর অস্থিরতা ছবি: সংগৃহীত
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। ৭৩ বছর বয়সী এই রাজনীতিক নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। বিচার বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও ‘শূন্য সহিষ্ণুতা’ নীতির জন্য আলোচিত ছিলেন।
 
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগের পর অন্তর্বর্তী নেতৃত্বে আসেন কারকি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিধিনিষেধ এবং দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে অলি সরে দাঁড়াতে বাধ্য হন। জানা গেছে, তাঁর পদত্যাগের পর থেকে তাঁর অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 
অলির পতনের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশজুড়ে। পার্লামেন্ট ভবনসহ একাধিক সরকারি স্থাপনা ও নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ হয়। এ সময়ে নেপালের বিভিন্ন কারাগার থেকে প্রায় ১৩ হাজার ৫০০ বন্দি পালিয়ে যায়। এখনও ১২ হাজার ৫৩৩ জন ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।
 
নেপাল পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ২১ জন বিক্ষোভকারী, ৯ জন বন্দি এবং ৩ জন পুলিশ সদস্য। চলমান এই অস্থিরতায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।